শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

জন্মদিনে এতিমখানায় কোরআন খতম আয়োজন করলেন অভিনেত্রী পপি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জন্মদিনে এতিমখানায় কোরআন খতম আয়োজন করলেন অভিনেত্রী পপি

পপির জন্মদিন এবার কেটেছে অন্যরকম আবহে। চলচ্চিত্রের ঝলমলে আয়োজনের বদলে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বিশেষ দিনটি উদযাপন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

জন্মদিনের প্রথম প্রহরেই নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া জানান পপি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। পারিবারিক আয়োজনে মোট আটটি কেক কাটা হয়। একই সঙ্গে তার জন্মদিন উপলক্ষে মসজিদে মিলাদ এবং একটি এতিমখানায় কোরআন খতমের আয়োজন করা হয়।

জন্মদিনের অনুভূতি জানাতে গিয়ে এক গণমাধ্যমকে পপি বলেন, রাত ১২টায় নামাজ পড়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে দিনটি শুরু করতে পেরে ভালো লেগেছে।

আনন্দের এই দিনে প্রয়াত বাবার কথাও বিশেষভাবে মনে পড়েছে পপির। তিনি জানান, জন্মদিনে বাবাকে খুব মিস করছেন। একই সঙ্গে তার বিশেষ দিনে শুভেচ্ছা জানানো চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, বন্ধু, দর্শক-ভক্ত ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটাই আড়ালে রয়েছেন পপি। চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠান ও গণমাধ্যমের উপস্থিতিতেও তাকে আগের মতো দেখা যায় না। ফলে দীর্ঘ বিরতির পর জন্মদিনে নিজের অনুভূতি প্রকাশ করায় আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

পপির পুরো নাম সাদিকা পারভীন পপি। ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্ম তার। ১৯৯৫ সালে ‘লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে পরিচিতি পান তিনি।

এরপর ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ‘আমার ঘর আমার বেহেস্ত’ তার অভিনীত প্রথম সিনেমা হলেও মুক্তির দিক থেকে ‘কুলি’ ছিল তার প্রথম চলচ্চিত্র। সিনেমাটির সাফল্যের পর দ্রুতই ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন পপি।

কর্মজীবনে অসংখ্য জনপ্রিয় নায়ক ও নির্মাতার সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন মান্না, রুবেল, ফেরদৌস, রিয়াজ, শাকিল খান ও শাকিব খানসহ অনেকের বিপরীতে। বিশেষ করে শাকিল খানের সঙ্গে তার জুটি একসময় দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সূত্র: যুগান্তর।