শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

জনপ্রিয় টিকটকার গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জনপ্রিয় টিকটকার গ্রেপ্তার

পাকিস্তানের জনপ্রিয় টিকটকার নাদিম মোবারক ওরফে নাদিম ননী ওয়ালাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ২২ সেপ্টেম্বর তার গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহারের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

লাহোরের ডিফেন্সের এসএইচওর মতে, নাদিম ননী ওয়ালাকে মেইন বুলেভার্ড ডিফেন্সের নিয়মিত টহলে চেক করার সময় তার গাড়ির নম্বর প্লেটটি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশি হেফাজতে দেয়া হয়।

গ্রেপ্তারের পর, ডিফেন্স পুলিশ গাড়িটি জব্দ করে এবং নাদিম ননী ওয়ালার বিরুদ্ধে অবৈধ ভাবে একটি ভুয়ো নম্বর প্লেট ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করে। তাকে আটকের সময় গাড়ির নম্বর প্লেট ছিল ‘আইকে ৮০৪’।

এ ঘটনার পরে এসপি সদর দপ্তর থেকে একটি আহমেদ জুনাইর চিমার। ওই এক নির্দেশনায় বলা হয়, পুলিশ অফিসারদের ইউনিফর্মে থাকা অবস্থায় টিকটক করা যাবে না বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

আল/ দীপ্ত সংবাদ