শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

পারিবারিক বিরোধের জেরে কুমিল্লার গোবিন্দপুর রেলগেট এলাকায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ আগস্ট) বিকাল তিনটায় নগরীর গোবিন্দপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বড় ভাই জাহিদ পেশায় একজন সিএনজি চালক ছিলেন।

জানা যায়, ছোট ভাই মাসুম ওরফে বিচ্ছু মাদকসহ অন্যান্য কারণে জাহিদের কাছে প্রায়ই টাকা পয়সা চাইতো বলে তাদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুপুরে এরই সূত্র ধরে জাহিদের বাড়িতে গিয়ে মাসুম বাকবিতণ্ডায় জড়ালে তাদের মধ্যে ঝগড়াঝাটি তৈরি হয়।

জাহিদ ও মাসুম দুজনই গোবিন্দপুর এলাকার মৃত আমিন মিয়ার সন্তান।

স্থানীয়রা জানায়, জাহিদ কে ধারালো কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। এছাড়া তার মাথায় পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে বলে দেখা গেছে।

নিহতের মেয়ে সনি আক্তার জানান, গোবিন্দপুর এলাকায় তাদের জায়গা সম্পত্তি ও বাড়ি নিয়ে জাহিদ ও মাসুমের প্রায়ই ঝগড়াঝাটি হত। সোমবার আমি অফিসে থাকাকালীন সময়ে স্থানীয়রা আমাকে ফোনে জানায় মাসুম আমার বাবাকে মেরে ফেলেছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানান, জাহিদ ও মাছুম দুই ভাই মাদকাসক্তের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। আজকের ঘটনা কি নিয়ে তা তদন্ত চলছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে মাসুম পলাতক রয়েছে। ঘটনাটি যেহেতু রেললাইনে সেহেতু জিআরপি পুলিশ এ বিষয়ে কাজ করছে।

এসএ/দীপ্ত নিউজ