শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

ছেলের জন্মদিনে যে বার্তা দিলেন অপু বিশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছেলের জন্মদিনে যে বার্তা দিলেন অপু বিশ্বাস

ঢালিউড কুইন অপু বিশ্বাস ও মেগাস্টার শাকিব খানের একমাত্র ছেলে আব্রাম খান জয়–এর জন্মদিন আজ। বিশেষ এ দিনটিতে তাই ছেলেকে নিয়ে ফেসবুকে আবেগী বার্তা দিয়েছেন অভিনেত্রী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২ টা পেরোতেই মধ্যরাতে নিজ ভেরিফায়েড একাউন্টে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান অপু। আপলোড করেন ২টি ছবি।

একটি ছবিতে দেখা যায়, মা ও ছেলে সোফায় বসে আছে। আর অন্য ছবিতে রয়েছে জন্মদিনের কেক।

ক্যাপশনে অপু লিখেন, শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর পৃথিবীতে আসে আব্রাম খান জয় । দেখতে দেখতে ছোট্ট জয় ৯ বছর পূর্ণ করে ১০–এ পা রাখলো।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ ৮ বছর গোপন সংসার করেন। ২০১৬ সালে জয় জন্ম নিলে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন।

 

এসএ