শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

ছাত্রলীগকে নিষিদ্ধের ঘোষণায় ঢাবিতে আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছাত্রলীগকে নিষিদ্ধের ঘোষণায় ঢাবিতে আনন্দ মিছিল

অন্তর্বর্তী সরকার কর্তৃক আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আনন্দ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যান শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ভিসি চত্বরে আসেন তারা।

এর আগে ৯টার দিকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

আনন্দ মিছিলে শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এলো—ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘ছাত্রলীগ গর্তে—শেখ হাসিনা ভারতে’– ইত্যাদি স্লোগান দেন।

মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হয়। শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন। আজ তারা মুখে কালে কাপড় বেঁধে ভোর রাতে ক্যাম্পাসে মিছিল করেছে। হঠাৎ করে তাদের এই উত্থান আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য হুমকি। তাই আমরা দাবি জানিয়েছিলাম যেন, আজ রাতের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। ইতোমধ্যেই আমরা খবর পেয়েছি যে, অন্তর্বর্তী সরকার তাদের নিষিদ্ধ করেছে। আমরা দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ