শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

চুয়েটের ২ শিক্ষার্থী নিহত; ৩য় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চুয়েটের ২ শিক্ষার্থী নিহত; ৩য় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন
সংগৃহীত ছবি

চুয়েটের দুই শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী আহতের ঘটনার প্রতিবাদে ৩য় দিনের মতো চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ ও ক্লাস–পরীক্ষা বর্জন কর্মসুচি পালন করছে চুয়েটের শিক্ষার্থীরা।

সোমবার (২২ এপ্রিল) বিকেল থেকে সড়ক অবরোধ করে পলাতক ড্রাইভার এবং তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, অ্যাম্বুলেন্স সংখ্যা শিক্ষার্থী সংখ্যার অনুপাতে অপ্রতুল হওয়ায় অতি দ্রুত শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৪টি অ্যাম্বুলেন্স নিশ্চিত করা, চুয়েটের বাস সংখ্যা বৃদ্ধি, বিআরটিসি কর্তৃক শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ, বাসের শিডিউল পুনঃনির্ধারণসহ ৯ দফা দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ফলে কাপ্তাইয়ের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয় মানুষের।

এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খানকে প্রধান করে সত সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সোমবার বিকেলে চট্টগ্রাম কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাসের চাপায় নিহত হয় মোটর সাইকেল আরোহী চুয়েটের দুই শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসেন। এসময় আহত হয় জাকারিয়া হিমু নামে আরেক শিক্ষার্থী।

রুনা/ আল / দীপ্ত সংবাদ