শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় শ্রমজীবী মানুষের মাঝে সরকারি সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গায় শ্রমজীবী মানুষের মাঝে সরকারি সহায়তা প্রদান
প্রতীকী ছবি

অতি তীব্র তাপদাহে বিপর্যস্তু চুয়াডাঙ্গা জেলা শ্রমজীবী মানুষের মাঝে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১ মে) বেলা ১২ টায় ডিসি মুক্ত মঞ্চে এসব সহায়তা প্রদান করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গায় গত এপ্রিলের শুরু থেকে মৃদৃ থেকে মাঝারী, তীব্র এবং বর্তমানে গত ১৮ দিন ধরে অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এ কারনে শ্রমজীবী মানুষ ঘরের বাইরে বের হতে না পারায় বেশ কষ্টে দিন পার করছে। তাদের কষ্টের কথা ভেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এসব শ্রমজীবী মানুষের মাঝে সরকারী সহায়তা প্রদান করেছে। সরকারী সহায়তার বাবদ চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ২৫জন করে ৯টি ওয়ার্ডে মোট ২২৫ জনকে নগদ ১ হাজার টাকা ২০ প্যাকেট খাবার স্যালাইন এবং এক বোতল সুপেয় পানি বিতরন করেছে।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন রয়েছে মানুষের পাশে দাড়ানোর। অতি তীব্র তাপদাহের কারণে আমাদের শ্রমিক ভাইয়েরা অনেকেই কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছে। জেলা প্রশাসন থেকে সতর্কতামূলক বার্তা প্রচার করা হচ্ছে। অতি তীব্র তাপদাহের কারণে শ্রমিক ভাইয়েরা কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছে সে কথা মাথায় রেখে সরকারি সহায়তা বাবদ নগদ টাকা, খাবার স্যালাইন এবং সুপেয় পানি বিতরণ করা হয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন এবং সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

জান্নাতুল/ আল/ দীপ্ত সংবাদ