শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় ফল ব্যবসায়ীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় ফল ব্যবসায়ীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার ধান্যঘেরা গ্রামে ফল ব্যবসায়ী বাবর আলী হত্যাকান্ডের ঘটনায় তার স্ত্রী মহিমা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত হাসুয়া উদ্ধার করা হয়েছে।

রবিবার (১১ জুন) দুপুরে দর্শনা থানায় এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া সুলতানা এসব তথ্য জানান।

গ্রেপ্তার মহিমা খাতুন (৪০) নিহত বাবর আলীর স্ত্রী।

পুলিশ সুপার জাকিয়া জানান, গত ৯ জুন রাত পৌনে ১টার দিকে নিহত বাবর আলীকে তার নিজ ঘরের বারান্দায় কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরেরদিন নিহত বাবরের ভাই সাবের আলী বাদী হয়ে দর্শনা থানায় একটি হত্যা মামলা করলে স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বাবরের স্ত্রী মহিমাকে গ্রেপ্তার করে দর্শনা থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মহিমা পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার কথা স্বীকার করেন।

 

জান্নাতুল আওলিয়া/এমি/দীপ্ত নিউজ