শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চাঁদপুরে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চাঁদপুরে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় জনতা ব্যাংকের কর্মকর্তা রাকিব হাসানের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার সূচিপাড়া বাজারে আপন প্লাজা ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।

রাকিব হাসান শরীয়তপুর জেলার জাজিরা থানার পাঁচুখার কান্দি এলাকাঝুলন্ত মরদেহর সিরাজ সরদারের ছেলে। তিনি জনতা ব্যাংক পিএলসি শাহরাস্তি সূচিপাড়া বাজার শাখার সিনিয়র অফিসার এবং আপন প্লাজা (আব্দুর জব্বারের বিল্ডিং) ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর কক্ষে ভাড়া থাকতেন।

নিহত রাকিব হাসানের সহপাঠি নাজিম উদ্দীনের বরাত দিয়ে পুলিশ জানায়, রাকিব সোমবার (১৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টা পর্যন্ত তার সাথে স্বাভাবিক কথাবার্তা শেষে স্ব–স্ব রুমে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকাল ৮টার দিকে তার কক্ষের দরজা না খোলায় সন্দেহ হলে স্থানীয় লোকজনের সহায়তা শাহরাস্তি থানায় সংবাদ দেন।

সংবাদ পেয়ে শাহরাস্তি থানার ওসি, উপপরিদর্শক (এসআই) আইয়ুব খান এবং ফায়ার সার্ভিসের সদস্যসহ বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সিলিং রডের সাথে ঝুলত অবস্থা ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, এই ঘটনায় স্থানীয় জনসাধারণ এবং জনতা ব্যাংক সূচিপাড়া শাখার সদস্যদের মধ্যে সন্দেহ ক্ষোভ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নজরদারি অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সোমবার (১৪ এপ্রিল) সকালে ব্যাংক ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ একই ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসেনকে গ্রাহকের ৮৪ লাখ ৬৭ হাজার ৮ শত ১৪ টাকা আত্মসাতের ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ আটক করে। পরে দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করে।

ইব্রাহিম রনি/এজে/দীপ্ত সংবাদ