শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

চাঁদপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চাঁদপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট গ্রামে বৃহস্পতিবার (১জুন) পুকুরের পানিতে ডুবে ৬ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

তারা হলেন: গোহট গ্রামের বাবুল হোসেনের মেয়ে ইভা সুলতানা ও আরিফ হোসেনের মেয়ে সায়েরা রহমান আদিবা। তারা চাচাতো–জেঠাতো বোন

স্থানীয়রা জানান, গোহট লতিফিয়া দাখিল মাদ্রাসার প্রথম শ্রেনির শিক্ষার্থী ইভা সুলতানা ও সায়েরা রহমান আদিবা বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর পুকুরের পাড়ে পরিবারের লোকজনের অগোচরে খেলতে গিয়ে হঠাৎ পুকুরের পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, পানিতে পড়ে যে দুই শিশু মারা গেছে। তাদের স্বজনের আবেদনের প্রেক্ষিতে পোস্টমর্টেম ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আল/দীপ্ত সংবাদ