
‘চমকের ৪’ স্লোগানে চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে

চার বছরের পথচলায় দেশীয় ও আন্তর্জাতিক কনটেন্ট, অরিজিনাল ফিল্ম, ডাবড সিরিজ, মেগা সিরিজ ও রিয়েলিটি শো‘সহ নানা আয়োজনের মাধ্যমে দর্শকদের বিনোদনের নতুন অভিজ্ঞতা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে।
এবার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘চমকের ৪’ স্লোগানে আরও বড় পরিসরে নতুন গল্প, নতুন ফরম্যাট ও বৈচিত্র্যময় কনটেন্ট নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানাচ্ছে প্ল্যাটফর্মটি।
আগামী দিনে দীপ্ত প্লেতে আসছে নতুন ধারার অরিজিনাল ফোক মাইক্রো ড্রামা —‘বেহুলা লখিন্দর’, ‘কাজলরেখা’ ও ‘বনবিবি’। যা গ্রামবাংলার লোকজ গল্পকে নতুনভাবে উপস্থাপন করবে। পাশাপাশি শর্ট স্টোরি সিরিজ ‘রঙের পরম্পরা’, ডাবড সিরিজ ‘রাশ ইন টু ডেঞ্জার’ ও ‘মেরিয়াম’ এবং নতুন মেগা সিরিজ ‘এআই জুনিয়র’, ‘বিজলি রবিনহুড’ ও ‘উপজেলা এমবিবিএস’ দর্শকদের জন্য নিয়ে আসছে ভিন্নধর্মী গল্পের আয়োজন।
এছাড়া বছরজুড়ে মুক্তি পাবে অরিজিনাল সিনেড্রামা—‘কবুল মোবারক’, ‘পালাবে কোথায়’ ও ‘তোমার আমার গল্প’।
নতুন এই আয়োজনের মাধ্যমে গল্প বলার ভিন্নতা, আধুনিক কনটেন্ট ফরম্যাট ও দর্শকের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বিনোদনের জগৎ আরও সমৃদ্ধ করতে চায় দীপ্ত প্লে।
চার বছরের এই যাত্রায় ৫ কোটিরও বেশি কন্টেন্ট ভিউ, ছয় মিলিয়ন ঘণ্টার ওয়াচ টাইম, দশ লাখের বেশি অ্যাপ ডাউনলোড এবং একশোরও বেশি ব্র্যান্ড পার্টনার অর্জন করেছে প্ল্যাটফর্মটি। দর্শকের ভালোবাসা ও অংশগ্রহণকে সঙ্গে নিয়ে দীপ্ত প্লের এই পথচলা অব্যাহত থাকবে নতুন দিনের নতুন বিনোদনের প্রত্যয়ে।
এ বিষয়ে দীপ্ত প্লের প্রধান কর্মকর্তা (ডিজিটাল হেড) মোহাম্মদ আবু নাসিম বলেন, দর্শকদের ভালোবাসা ও আস্থাই আমাদের চার বছরের পথচলার সবচেয়ে বড় অর্জন। আমরা সবসময় চেষ্টা করেছি সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন গল্প ও ভিন্নধর্মী বিনোদন দর্শকদের সামনে তুলে ধরতে।
তিনি আরও বলেন, আগামী দিনেও নতুন ফরম্যাট, মৌলিক কনটেন্ট ও বৈচিত্র্যময় আয়োজনে দীপ্ত প্লেকে আরও সমৃদ্ধ করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে গত ৪ বছরের পথচলায় আমাদের দর্শক, বিজ্ঞাপনদাতাসহ সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। দীপ্ত প্লে — চমকের ৪। নতুন দিনের নতুন বিনোদন।








