শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

চতুর্থ দফা অবরোধের প্রথম দিন রাজশাহীর কার্যক্রম স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চতুর্থ দফা অবরোধের প্রথম দিন রাজশাহীর কার্যক্রম স্বাভাবিক

 

বিএনপি–জামায়াতের ডাকা চতুর্থ দফার প্রথম দিনের অবরোধ কর্মসূচিতে রাজশাহীতে সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি।

রবিবার (১২ নভেম্বর) সকালে অবরোধের সমর্থনে বিএনপি’র কোন নেতাকর্মীদের রাজপথে দেখা যায়নি।

যথাসময়ে রেলস্টেশন থেকে সকল রুটের লোকাল ও আন্তঃনগর ট্রেন সময়মতো ছেড়ে গেছে। তবে রাজশাহী জেলা বাস টার্মিনাল ও বিভাগীয় বাস টার্মিনাল থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।লোকাল দুই–একটি বাস চলাচল করতে দেখা গেছে।

মহানগরীর দোকান–পাট খুলেছে এবং রিকশা ও অটো রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।

এছাড়া অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে র‌্যাব ও পুলিশ।

এদিকে, অবরোধ প্রতিহত করতে মহানগরীর গুরুত্বপূর্ণ ১১টি পয়েন্টে অবস্থান নিয়ে আছে আ,লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

এসএ/দীপ্ত নিউজ