শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

চট্টগ্রামে ‘স্বাধীনতা কনসার্ট’ ১১ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রামে ‘স্বাধীনতা কনসার্ট’ ১১ এপ্রিল

বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশন। আগামী ১১ এপ্রিল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘স্বাধীনতা কনসার্ট ২০২৫’, যা সবার জন্য উন্মুক্ত।

সংগঠনটির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের গান, কৃষ্টি ও সংস্কৃতিকে ধরে রাখার তাগিদে এই আয়োজন করছি। নতুন প্রজন্মের কাছে আমাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই। বাংলাদেশে বিদেশি সংস্কৃতির আগ্রাসন চলছে, যা আমরা বারবার মোকাবিলা করেছি এবং আগামীতেও করব।’

আয়োজনে ‘মাইলস’, ‘সোলস’, ‘আর্ক’, ‘লালন’, ‘অ্যাশেজ’, ‘সাবকনশাস’, ‘বে অব বেঙ্গল’, ‘তীরন্দাজ’, ‘মেট্রিকেল’ ও ‘নাটাই’সহ দেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলো অংশ নেবে।

এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইসরাফিল খসরুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।