শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন নামে বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন।

সোমবার (০৮ ডিসেম্বর) ভোরে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা এলাকায় চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগর এলাকার মিরাজ মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রামের সেইলর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, দেলোয়ার হোসেন গ্রামের বাড়ি থেকে ভোর রাতে মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে বের হন। লালিয়ারহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাটহাজারীর আলিফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাটহাজারী মডেল থানা পুলিশ।

রুনা আনসারী