শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে যুবদলের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে যুবদলের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রাম নগরীতে সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে যুবদল ২ পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে মো. সাজ্জাদ (২২) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টা দিকে নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোডের বগার বিলমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ (২২) নগর যুবদলে বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) এমদাদুল হক বাদশার অনুসারী। সাজ্জাদ বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকার বাসিন্দা মো. আলমের ছেলে। তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর যুবদল বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিন অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। যুবদল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সৈয়দ শাহ রোডে‘ সিটি মেয়র শাহাদাত হোসেনের ছবিসহ একটি ব্যানার টানায় বোরহান অনুসারীরা। রাতে বাদশার অনুসারীরা সেটি নামিয়ে ফেলতে গেলে লোকজন নিয়ে বোরহান বাধা দেয়। এসময় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ বিষয়ে বাকলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ব্যানার ছেঁড়া কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। গুলিতে একজন নিহত হয়েছেন। আহত আছেন বেশ কয়েকজন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

এসএ