শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

চট্টগ্রামে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়ার পর নগরীর ষোলশহর দুই নম্বর গেইট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।


পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টায় কদমতলী স্টেশন চত্ত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা।

একপর্যায়ে মিছিলসহ টাইগারপাস মোড়ে এসে সড়ক অবরোধ করার চেষ্টা করে তারা। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া। সেখান থেকে ফের মিছিল নিয়ে দুই নম্বর গেইট মোড়ে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা।

এ সময় অন্তত পাঁচজন আহত হয়। কয়েক দফা সংঘর্ষ শেষে দুই নম্বর গেইট মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।