শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে পুলিশকে মারধর গ্রেপ্তার ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে পুলিশকে মারধর গ্রেপ্তার ১০

চট্টগ্রামের পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে ‘ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে মারধরের ঘটনা ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন পতেঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম।

শনিবার (১ মার্চ) রাতে অভিযান চালিয়ে নগরীর পাঁচলাইশসহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।

এর আগে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় সাইমন (২৭) ও আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদকে (২২)।

শফিকুল ইসলাম জানান, সিএমপির বন্দর বিভাগের উপ–পুলিশ কমিশনারের নির্দেশনায় অভিযান চালানো হয়। এতে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রুনা /ইএ‌‌