শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী খুন

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আলমগীর নামের এক যুবক খুন হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

এলাকাবাসী জানায়, আলমগীর পৌর সদরের দিকে যাওয়ার সময় কয়েকজন যুবক প্রথমে তার পথ রোধ করে দাঁড়ায় এবং কিছুক্ষণের মধ্যে কাছ থেকে গুলি করে নির্বিঘ্নে চলে যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।

নিহত আলমগীর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড নিবাসী মো. আবদুস সাত্তারের ছেলে। নিহত আলমগীর স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়।

রুনা আনসারী/এজে/দীপ্ত সংবাদ