শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান, প্যারাসুটে নামলেন ২ পাইলট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রামে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান, প্যারাসুটে নামলেন ২ পাইলট
সংগৃহীত ছবি

পতেঙ্গা এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানে থাকা দুই পাইলট প্যারাসুটে নামতে সক্ষম হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত দুই পাইলটের নাম পরিচয় পা্ওয়া যায়নি।

দুর্ঘটনার পর বিমানটির পাইলট ও কো–পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টদের মাধ্যমে জানা গেছে , সকাল সাড়ে ১০টার দিকে বিমানটি পতেঙ্গায় নৌ বাহিনীর বোট ক্লাবের ওপর দিয়ে উড্ডয়নরত ছিল। হঠাৎ বিমানটির পেছনের দিকে আগুন দেখা দেন। এর পরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর মোহনায় সাগরে পড়ে যায়।

এসময় বিমানের পাইলট ও কো–পাইলটকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

 

 

আল / দীপ্ত সংবাদ