শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন

চট্টগ্রাম সিটি গেইটের কর্ণেলহাট এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনার পর। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, গার্টেক্স গার্মেন্স নামের একটি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে গুদামটিতে ঝুটের মজুদ করে রেখেছিলো। সকালে হঠাৎ করে গুদামটি থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ঝুটের মজুদ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রনে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।

এজে/রুনা আনসারী/দীপ্ত সংবাদ