চট্টগ্রামে প্রাইভেটকারে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নিহত ২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর প্রাইভেটকারে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন। এসময়ে আহত হয়েছেন আরও দুইজন।


শনিবার (৩০ মার্চ) রাত পৌনে তিনটার দিকে নগরীর চকবাজার থানার চন্দনপুরায় বাকলিয়া এক্সেস রোডের মুখে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– বখতেয়ার উদ্দিন মানিক ও মো. আবদুল্লাহ।
এদের মধ্যে মানিকের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ও আবদুল্লাহর বাড়ি হাটহাজারী উপজেলায়।

আহতরা হলেন– রবিন ও হৃদয়। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানিয়েছেন, রাজাখালী এলাকা থেকে প্রাইভেট কার লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে ধাওয়া করা হয়। প্রাইভেটকারটি বাকলিয়া এক্সেস রোড দিয়ে ঢোকে। মোটরসাইকেল থেকে অনবরত ছোঁড়া গুলির মুখে একপর্যায়ে এক্সেস রোডের অপরপ্রান্ত চন্দনপুরায় এসে কারটি থেমে যায়। তখন গুলিতে কারের আরোহীদের মধ্যে দুজন নিহত ও দুজন আহত হন।


পুলিশসহ একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা থেকে গ্রেপ্তার হওয়া সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার প্রতিপক্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।


ঘটনাস্থলে এসে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। নিহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে ওসি জানিয়েছেন।

রুনা আনসারী/এজে‌/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More