শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে করোনার সংক্রমণ ফের বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে করোনার সংক্রমণ ফের বেড়েছে

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময় কেউ মারা যাননি।

বুধবার (২৫ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে চট্টগ্রামের ১১টি ল্যাবে মোট ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯ জনের করোনা পজিটিভ আসে। নতুন শনাক্ত সবাই নগর এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে। এর মধ্যে নগরের ৮৮ জন এবং জেলার বিভিন্ন উপজেলার ১১ জন।

করোনায় এখন পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে মোট ছয়জনের। এর মধ্যে তিনজন নগরবাসী ও বাকি তিনজন উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণ বাড়তে থাকায় সতর্কতা বজায় রাখা জরুরি। বিশেষ করে জনসমাগমস্থলে মাস্ক ব্যবহার, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা।

রুনা আনসারী/ এজে/দীপ্ত সংবাদ