শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
অন্যান্য

চট্টগ্রামে একদিনে ৩ খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে একদিনে ৩ খুন

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় সরফভাটা ইউনিয়নে আব্দুল মান্নান নামে এক শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলতে না পারলেও বৃহস্পতিবার রাতে পারিবারিক এক অনুষ্ঠান থেকে মান্নানকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে জানান নিহতের স্বজনরা।

এদিকে নগরীর এনায়েত বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে এক যুবক। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। পাওনা টাকা চাইতে গিয়ে এ ঘটনা ঘটে। তবে স্বজনদের অভিযোগ বন্ধুর বিরোধের জেরে এ হত্যাকাণ্ড।  ঘটনার সময় দূরে থাকা আকাশ ঘোষের বন্ধু ইমনের দাবি, সানি ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন যুবক মিলে আকাশের ওপর হামলে পড়ে এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে স্বজনদের অভিযোগ ইমনের সঙ্গে অন্য যুবকের দ্বন্দ্বের জেরে আকাশের এ হত্যাকান্ড। এ ঘটনার সুষ্ঠ বিচার ও দোষীদের শাস্তির দাবি তাদের।

এছাড়া বুধবার ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকায় পিটিয়ে আহত হওয়া আব্দুল্লাহ আল মাসুদ নামে যুবক চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছে।