শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে এআইইউবির শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রামে এআইইউবির শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রামে নগরীর বে–টার্মিনাল এলাকা থেকে শামিম মাসুদ খান নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম নগরীর বে–টার্মিনাল এলাকা থেকে শামিম মাসুদ খান নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।

শামিম মাসুদ খান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামিম মাসুদ খানকে উদ্ধার করে। এ সময় শামিমের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুসন্ধানের পর এ ঘটনার তদন্তভার বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায় নিহত মাসুদ খানের মরদেহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এবং কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।

রুনা আনসারী/এজে/দীপ্ত সংবাদ