শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘মেজর ইকবাল’ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘মেজর ইকবাল’ গ্রেপ্তার

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী ওরফে ‘মেজর ইকবাল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাতে রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তিনি ওই এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।


তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল জানিয়েছেন, তার বিরুদ্ধে অন্তত ৪০টি মামলা রয়েছে। এর মধ্যে ১১টি এখনও বিচারাধীন, যার ছয়টি হত্যা মামলা। ২০১০ সালে সাত বছরের কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়ে বিদেশে চলে যান তিনি। সম্প্রতি আবার এলাকায় ফিরে সক্রিয় হন।’

ওসি বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাউজান আসনের সাবেক সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতেন ইকবাল।’

মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অস্ত্রসহ অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তবে তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রুনা আনসারী/এজে/দীপ্ত সংবাদ