শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঘূর্ণিঝড় হামুনের প্রভাব পড়তে শুরু করেছে পিরোজপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘূর্ণিঝড় হামুনের প্রভাব পড়তে শুরু করেছে পিরোজপুরে

 

ঘূর্ণিঝড় হামুনের প্রভাব পড়তে শুরু করেছে পিরোজপুরে। ফলে আতঙ্কিত হয়ে পরেছে নদী পড়ের গ্রামগুলোতে বসবাস করা হাজার মানুষ।

সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে জেলার ৭টি উপজেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আজ মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। বর্তমানে থমথমে আবহাওয়া বিরাজ করছে। জেলার নদ–নদী গুলোতে জোয়ারের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ও প্রতিকূল পরিবেশ তৈরী হলে ৭টি উপজেলায় ২৬০টি সাইক্লোন সেল্টার প্রস্তত রাখা হয়েছে। এছাড়াও পর্যপ্ত পরিমানে শুকনা খাবার রাখা হয়েছে এবং রেডক্রিসেন্ট, সিপিবি সহ কয়েকটি সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক জরুরি অবস্থায় সেবা প্রদানে জন্য প্রস্তত আছে।

এছাড়া আজ বিকেলে প্রশাসনের পক্ষ থেকে জরুরী সভা ডাকা হয়েছে।

 

কবির হোসাইন/আল/ দীপ্ত সংবাদ