শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

ঘন কুয়াশায় বিপাকে পঞ্চগড়ের জনজীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘন কুয়াশায় বিপাকে পঞ্চগড়ের জনজীবন

কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপাকে পঞ্চগড়ের জনজীবন। ভোর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ডেকে আছে পুরো এলাকা।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বনিন্ম তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৯৯ শতাংশ।

সপ্তাহের বেশি সময় ধরে জেঁকে বসা শৈত্যপ্রবাহের পর নড়েচড়ে বসেছে এ অঞ্চলের তাপমাত্রার পারদ। ভোর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা।

গতকাল শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯ টায় এ অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বচ্চো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৯১ শতাংশ।

প্রতিদিন সকাল সকাল ঝলমলে রোদের দেখা মিললেও আজ এ পর্যন্ত রোদের দেখা মেলেনি ৷ সূর্যের দেখা মিললেও কোন উত্তাপ৷ প্রবাহিত হচ্চে হিমেল হাওয়া৷ দিন যত গড়িয়ে যায় এই ঠান্ডার মাত্রা ততই বাড়তে থাকে। শীত নিবারনের জন্য ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভীর। যে যার সাধ্যমত ক্রয় করছেন শীত নিবারনের বস্ত্র।

গোফরান বিপ্লব