চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’ প্রদান করা হবে। এই পুরস্কারের জন্য আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন গণমাধ্যমকর্মীরা।
বাংলাদেশে নিবন্ধিত যেকোনো গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন। ১ অক্টোবর ২০২৫ থেকে ১০ অক্টোবর ২০২৬–এর মধ্যে বাংলাদেশের যেকোনো নিবন্ধিত গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত সংবাদ, ছবি বা কনটেন্ট প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে।
আয়োজকরা জানান, এবার প্রধান চারটি বিভাগে সর্বমোট ২৫টি পুরস্কার দেয়া হবে। বিভাগগুলো হলো— ক) কূটনীতি ও অর্থনীতি; খ) প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা; গ) সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন ও অন্যান্য এবং ঘ) আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট।
প্রতিযোগিতায় অংশ নিতে সরাসরি গুগল ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিংক: https://forms.gle/5moehFyLCUZJZV279
আগ্রহীরা পুরস্কার এবং প্রতিযোগিতার নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জানতে সিজিটিএন বাংলার নির্দিষ্ট ওয়েবসাইট লিংকে (https://bangla.cgtn.com/2026/06/10/ARTI1781071802499129) প্রবেশ করতে পারেন।