শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর–জয়নগর আঞ্চলিক সড়ক ও ‍বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর দিবাগত রাতে ঢাকা–খুলনা মহাসড়কের ফুকরায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামের জালাল মাতব্বরের ছেলে মো. ইসরাফিল মোল্যা (৪০) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে মৃত লাল মিয়া মোল্লার ছেলে ইয়ার মোল্লা (৬০)।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ব্যাটারী চালিত ভ্যানে করে ব্যাসপুর হতে জয়নগর যাচ্ছিল কাপড় ব্যবসায়ী মো: ইসরাফিল মোল্যা। এসময় ভ্যানের সাথে বিপরীতমুখী ইটবোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইন ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

অপরদিকে, নিহত ইয়ার মোল্লা ভাতিজা মো. হাসান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা–খুলনা মহাসড়কের ফুকরা বাজারের যাত্রীবাহী একটি বাস ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ইয়ার মোল্লা ছিটকে পড়ে যায় গুরুত্বর আহত হন।

আল