শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। এদিকে কারফিউয়ের মধ্যে যৌথ বাহিনীর অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

এদিকে কারফিউর কারণে থমথমে পরিবেশ বিরাজ করছে। সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি, বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না।