শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

​

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

রবিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

​স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মিছিলে অংশগ্রহণকারী হাজার হাজার সমর্থককে লগি–বৈঠা ও বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় দেখা গেছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ সময় বিক্ষোভকারীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরপর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দেয় বিক্ষোভকারীরা।

এদিকে জেলার আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি অতিরিক্ত ৬ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।