শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

গোপালগঞ্জে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গোপালগঞ্জে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু

গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে।

তামজিদ আহমেদ(২০)নামে ওই ক্রিকেটার ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলোয়ার। সে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার নিকলাকোদিন গ্রামের ইমাম আলির ছেলে।সে ঢাকায় থেকে ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির নিয়মিত থেলোয়ার হিসাবে খেলে আসছিল।

বুধবার(৩১ মে)দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে খেলার সময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত হলে সে মারাত্মক আহত হয়। তাকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ওই টিমের সহকারী কোচ রাশেদুল ইসলাম জানান, গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে তিন দিনের একটি প্রিতি ম্যাচের দ্বিতীয় দিনে গোপালগঞ্জ আবাহনি ক্রিকেট একাডেমির সাথে তার দল ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলা চলছিল। এসময় তামজিদ ফিল্ডিং করার সময় বজ্রপাত ঘটে।

এ ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিনরক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন সহ ক্রিড়াঙ্গনের লোকজন হাসপাতালে ছুটে যান।

আল/দীপ্ত সংবাদ