শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গোপালগঞ্জে দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গোপালগঞ্জে দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৪

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আপন দুইভাইসহ নিহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে ঢাকা–বরিশাল মহাসড়কে ডোমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– আপন দুই ভাই বশার শেখ (৪০) ও খায়ের শেখ (৩৫)। তাদের বাড়ি উপজেলার বিশ্বম্ভরদী গ্রামের রাহেন শেখের ছেলে। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, বরইতলা থেকে রাজৈর গামী ব্যাটারি চালিত একটি অটোরিকশা বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহন এবং একই দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মাঝখানে পড়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আপন দুই ভাই নিহত হয় এবং চালক গুরুতর আহত হয়।

মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এবং আহত অটোরিকশা চালককে চিকিৎসার জন্য রাজৈব হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

হোসাইন ইমাম/এজে/দীপ্ত সংবাদ