রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে রমাকান্ত রায় রাম (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

রমাকান্ত নলডাঙ্গা গ্রামের মৃত কার্তিক রায়ের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান জানান, রাত ১২টার দিকে পার্শ্ববর্তী গোলাবাড়িয়া গ্রামের ধর্মীয় একটি সভা শেষে বাড়িতে ফিরছিলেন রমাকান্ত। নলডাঙ্গা রেল ক্রসিংয়ে পৌঁছালে ট্রেনে কাটাপড়ে তার মৃত্যু হয়।

পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিষটি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।


এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More