শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

গেন্ডারিয়ার ডিআইটি পুকুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গেন্ডারিয়ার ডিআইটি পুকুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

 

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় শত বছরের পুরোনো ডিআইটি পুকুর উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। বৃহস্পতিবার (৮ জুন) বেলা দেড়টায় এই অভিযান শুরু হয়েছে।

রবিবার (৪ জুন ) সকাল ১১টায় পুকুরের দক্ষিণ পারে ‘গেণ্ডারিয়া ডিআইটি পুকুর রক্ষা কমিটি’ মানববন্ধনের আয়োজন করে। এতে কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দাসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা পুকুরটি রক্ষায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে।

কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস গতকাল পুকুর দখলমুক্ত করার ঘোষণা দেন এবং আজ উদ্ধার অভিযান শুরু হয়।

 

আল/দীপ্ত সংবাদ