শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

গুঞ্জন সত্যি হলো, খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গুঞ্জন সত্যি হলো, খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে আলোচিত কৃষ্ণ নন্দীকেই প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কৃষ্ণ নন্দী জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি। প্রায় ১০ মাসের ব্যবধানে এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করে বড় চমক দেখালো দলটি।

গত ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন। পর বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে এটি আলোচিত হয় এবং ওই সিদ্ধান্তই বহাল রাখা হয়।

খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গত কয়েক দিন ধরেই হিন্দু অধ্যুষিত খুলনা–১ আসনে জামায়াতের পক্ষ থেকে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হচ্ছে এমন কথা শোনা যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়েছিল। এবার যা সত্য হলো।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে। তখন খুলনা–১ আসনে (দাকোপ–বটিয়াঘাটা) বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফকে প্রার্থী ঘোষণা করা হয়।