শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
অন্যান্য

গাড়ল জাতের ভেড়ার খামার করে সফল নওগাঁর আব্দুল মান্নান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাড়ল জাতের ভেড়ার খামার করে সফল নওগাঁর আব্দুল মান্নান

গাড়ল জাতের ভেড়ার পাশাপাশি গরু-ছাগল, হাঁস-মুরগী পালন কোরে সফল নওগাঁর রাণীনগরের এক উদ্যোক্তা। লাভজনক হওয়ায় এমন সমন্বিত খামারের দিকে ঝুঁকছেন অনেকে।

ভেড়ার একটি উন্নত জাত ‘গাড়ল’। এই প্রজাতির ভেড়া আকারে বড়। মাংসের পরিমাণ দ্বিগুণ, লাভও বেশি। নওগাঁর রাণীনগর উপজেলায় গাড়লের এই খামার গড়ে তুলেছেন আব্দুল মান্নান। পাশাপাশি আছে ফ্রিজিয়ান, বাহমা জাতের গরু, বিভিন্ন জাতের ছাগল ও দেশী হাঁস-মুরগী। মাছসহ সবজি ও ফলের চাষও হচ্ছে এই খামারে।

২০১৭ সালে ১৭ বিঘা জমিতে গড়ে তোলা এই খামারে গরু আছে ৪২টি আর ছাগল ৩৫টি। এখানে উৎপাদিত দুধ দিয়ে নিজের পাশাপাশি স্থানীয়দের চাহিদাও পূরণ হচ্ছে। তরুণদের সমন্বিত খামার করতে প্রশিক্ষণ দিচ্ছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

দেশজুড়ে এমন সমন্বিত খামার করা গেলে কাজের সুযোগ বাড়বে বেকারদের। পাশাপাশি আরও গতি আসবে অর্থনীতিতে।