শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
অন্যান্য

গাজীপুর সি‌টি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপুর সি‌টি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
শা‌ন্তিপুর্ণভা‌বেই কে‌ন্দ্রে উপ‌স্থিত হ‌চ্ছেন ভোটাররা।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ৪৮০ টি কে‌ন্দ্রে এক যো‌গে শুরু হয় ভোটগ্রহণ, একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকল কে‌ন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চল‌ছে। প্রতিটি কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা।

সকাল থে‌কে শা‌ন্তিপুর্ণভা‌বেই কে‌ন্দ্রে উপ‌স্থিত হ‌চ্ছেন ভোটাররা। সকাল আটটায় জাতীয় পা‌র্টির মেয়রপ্রার্থী এমএম নিয়াজ উ‌দ্দিন ভোট দি‌তে আ‌সেন টঙ্গীর আউচপাড়া নিউ ব্লুন স্কু‌লে। কিন্তু ই‌ভিএম মে‌শি‌নে ত্রু‌টি দেখা দেয়ায় সকাল সা‌ড়ে ৮ টায় ভোট‌দেন।

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী আটজন। তবে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান এবং সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের মধ্যে। এ নির্বাচনে আজমত উল্লা খান দলীয় প্রতীক ‘নৌকা’ এবং জায়েদা খাতুন ‘টেবিল ঘড়ি’ প্রতীক নিয়ে লড়ছেন।

ভোটগ্রহণ সুন্দর ও সুষ্ঠু প‌রি‌বে‌শে সম্পন্ন কর‌তে আইন শৃঙ্খলা বা‌হিনী তৎপর র‌য়ে‌ছে।

আফ/দীপ্ত নিউজ