শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা

বকেয়া বেতনের দাবিতে আলেমা নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিক আন্দোলনের কারণে আশপাশের অন্তত ১২ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন।

আন্দোলরত শ্রমিকরা বলেন, ‘আমাদের কারখানায় তিন শতাধিক শ্রমিক রয়েছে। আমরা প্রতিমাসে সঠিক সময়ে বেতন পাচ্ছি না। গত মাসের বেতন এখনো পাইনি। কারখানার কিছু শ্রমিক রয়েছে যারা দুই মাসের বকেয়া বেতন পাবেন। বেতন দেওয়ার সময় হলে কর্তৃপক্ষ নানা টালবাহানা করে। এসব দাবি নিয়ে আমরা আজকে মহাসড়কে নেমে এসেছি।’

গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে আলেমা নিটওয়্যার লিমিটেডের তিন শতাধিক শ্রমিক পেয়ারাবাগান বাসস্ট্যান্ড থেকে গাজীপুর বাইপাস মোড়ে ঢাকা– টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘অনিয়মিত বেতন পরিশোধের কারণে শ্রমিক অসন্তোষ বিরাজ করেছে। সকাল ১০টার দিকে আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করেছি।

তবে ফ্যাক্টরির শ্রমিকরা বাইপাস রোডে ঢুকে পড়েছিল। এ সময় বাইপাস এলাকার আশপাশের ফ্যাক্টরিগুলোতে শ্রমিকরা ইটপাটকেল মারলে রোয়া ফ্যাশন লিমিটেড, ম্যস্টেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, ক্লোসাস অ্যাপারেলস লিমিটেড, রোজ সোয়েটার লিমিটেড, স্কয়ার ফ্যাশন লিমিটেড, ফারদার ফ্যাশন লিমিটেডসহ অন্তত ১২টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ইএ/দীপ্ত সংবাদ