শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে শ্রমিক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপুরে শ্রমিক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দুইটি কারখানার শ্রমিকদের করা ঢাকা–মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় তারা টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ সৃষ্টি করে। প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

অপরদিকে, সকাল ১০টার দিকে বাঘের বাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে লিথি গ্রুপের এ্যাপারেলস–২১ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর বেতন পরিশোধের আশ্বাস পেয়ে তারাও মহাসড়ক ছেড়ে দেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকেরা ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

আল/ দীপ্ত