শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

গাজীপুর কালিয়াকৈরে বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– টাঙ্গাইলের সখিপুরের সবুর মিয়ার ছেলে নাছির উদ্দিন (২৩), সেকান্দার আলীর ছেলে জুয়েল (৩২) এবং মাধুপুর উপজেলাট মো. সৈয়দের ছেলে মুসলিম উদ্দিন (৩০)।

পুলিশ জানায়, নিহত তিনজনেই তাদের এক বন্ধুকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় সূত্রাপুর এলাকায় পৌঁছালে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

নাওজোর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল বলেন, ‘তিনজনের লাশ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। লাশগুলোর ময়নাতদন্তসহ এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আল ‌/ দীপ্ত