শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রে ব‌কেয়া বেত‌নের দাবী‌তে মহাসড়ক অব‌রোধ

আদীব জামাল
আদীব জামাল
গাজীপু‌রে ব‌কেয়া বেত‌নের দাবী‌তে মহাসড়ক অব‌রোধ

এক মা‌সের ব‌কেয়া বেত‌নের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নোমান গ্রুপের দুইটি কারখানার শ্রমিকরা। শ্রমিক আন্দোলনে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টায় শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালার এলাকার নোমান গ্রুপের ইয়াসমিন স্পিনিং ও রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুলাইদ এলাকার নোমান গ্রুপের তালহা স্পিনিং মিলের শ্রমিকরা গত মা‌সের ব‌কেয়া বেত‌নের দাবী‌তে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

প‌রে ঘটনাস্থ‌লে পু‌লিশ গি‌য়ে চল‌তি মা‌সের ২০ তা‌রি‌খের ম‌ধ্যে ব‌কেয়া প‌রিশাধের প্রতিশ্রুতি দি‌লে অব‌রোধ তু‌লে নেয় শ্রমিকরা। পরে যানবাহন চলাচল স্বাভা‌বিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর জোনের সহকারী পুলিশ সুপার আসম আবদুর নুর বলেন, খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ