শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়ীতে সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা বৃদ্ধির দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ (বে–ইকোনমিক জোন) লিঃ এর প্রায় সাত শতাধিক শ্রমিক ৬ দফা দাবি আদায়ে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

এসময় দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৭ টার সময় প্রায় ৪০০ জন শ্রমিক ফ্যাক্টরীর ভেতরে প্রবেশ করে আনুমানিক ২০০/২৫০ জন শ্রমিক ফ্যাক্টরীতে প্রবেশ না করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে তাদের ৬ দফা দাবি নিয়ে অবস্থান করে।পরবর্তীতে সকাল পৌনে ৮ টার সময় শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ করে রাস্তার উপর অবস্থান করে।

পরে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নি‌লে প্রায় ১ ঘন্টাপর যানবাহন চলাচল স্বাভা‌বিক হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে ।

কোনাবা‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, বিষয়টি কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

 

আল / দীপ্ত সংবাদ