শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে ধীরগতিতে যানবাহন চলাচল কর‌ছে: পু‌লিশ মহাপ‌রিদর্শক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে ধীরগতিতে যানবাহন চলাচল কর‌ছে: পু‌লিশ মহাপ‌রিদর্শক
সংগৃহীত ছবি

পু‌লিশ মহাপ‌রিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল–মামুন বলেছেন, একসঙ্গে অ‌তি‌রিক্ত চা‌পের কার‌ণেই ধীরগ‌তি‌তে যানবাহন চলাচল কর‌ছে। ত‌বে যানজ‌টের সৃ‌ষ্টি হয়‌নি। এটা সাধারণ মানুষ ও যাত্রী‌দের মে‌নে নেয়ার আহ্বান জানান।

শুক্রবার (১৪ জুন) বিকেলে গাজীপুরের ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন ও পরিবহন চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি কিংবা গন্তব্যের আগে গাড়ি থেকে পশু নামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, কোন প্রকার অসুবিধার সন্মুখীন হলে ৯৯৯ এর সহযোগিতা নেয়ার আহবান জানান।ঘরমুখো মানুষ যেন স্বস্তিতে ঘরে ফিরতে পারে; সেজন্য সড়ক–মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী কয়েকস্তরের সদস্য মোতায়েন করা হয়েছে। এসময় অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করার জন্য যাত্রী সাধারণকে অনুরোধ করেন।

এজে / আল / দীপ্ত সংবাদ