শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে ত্রিমুখী সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে ত্রিমুখী সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০
প্রতীকী ছবি

গাজীপুর ইটাখোলা আঞ্চলিক সড়কের দুবরিয়ায় অটোরিকশা, সিএনজি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ অন্তত ১০ জনকে গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ইটাখোলা সড়কের আজমতপুর দুবারিয়ায় বাস সিএনজি সংঘর্ষে পাশের অটোরিকশা উল্টে যায়। অটোরিকশায় থাকা কালিগঞ্জের পোনহি উচ্চ বিদ্যালয় ও নরুন উচ্চ বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাঁরা এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে বাস–পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১৫

আহতদের উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও গাড়ী গুলো জব্দ করেছে পুলিশ।

 

আলম/ সুপ্তি/ দীপ্ত নিউজ