শিরোনাম
প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল জেসিআই ঢাকা ইউনাইটেড টুপটুপ রিসোর্টে আগুন‘আমার সাইফকে আইন্না দাও’ আগুনের পাশে নারীর আহাজারি নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে রিসোর্টে আগুন:‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল কক্সবাজারে অগ্নিকাণ্ডফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়াই চলছিল ‘টুপটুপ রিসোর্ট’
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন গাজীপুরের ডিপ্লোমা প্রকৌশলীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, দুপুর ১২টার দিকে জয়দেবপুর এলাকায় প্রথমে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে তারা চন্দনা চৌরাস্তার দিকে অগ্রসর হন। আন্দোলনের কারণে ঢাকা থেকে জয়দেবপুর ও শিমুলতলী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ঢাকা– ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।

দুপুরে এই কর্মসূচি পালন করছে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন। পদমর্যাদা রক্ষা ও দাবি আদায়ে সরকারের সুস্পষ্ট উদ্যোগ না থাকলে আগামীতে দেশব্যাপী কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা এবং তাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

তাদের কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকেরা। একই দাবিতে গতকাল বিকেলেও তারা ট্রেন লাইন অবরোধ করে প্রতিবাদ জানায়। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে জিএমপি পুলিশ।