শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সা‌র্ভি‌সের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুর, দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে লাগা আগুন।

শনিবার (৩ মে) দুপুর ২টা ৫মিনিটে ৩ ফায়ার স্টেশনের ৬ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, কোনাবাড়ী ফায়ার স্টেশনে বেলা ১১টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায়। ১২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তবে তার আগেই আগুনটা বড় আকার ধারণ করে।

তিনি আরও বলেন, আগুনের পরিধি বাড়তে থাকায় সারাবো মডার্ন ফায়ার সার্ভিস ২টি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ২টিসহ মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। ২০টির মতো ছোট–বড় গুদাম, সূতার কারখানা ও সুতার গুদাম পুড়ে গেছে। সবশেষ দুপুর ২টা পাঁচটি মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায় নি এবং হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

 

জাহাঙ্গীর/ইএ/এসএ