শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকান্ডে পু‌ড়ে গে‌ছে বিপুল প‌রিমাণ মালামাল।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় দেওলিয়াবাড়ি এলাকায় স্থানীয় ডালিমের মালিকানাধীন ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে কোনাবাড়ি দেওলিয়াবাড়ি এলাকায় তুলাসহ গার্মেন্টসের পরিত্যক্ত ঝুট গুদামজাত করে রাখা ছিল। রাত সাড়ে ৯টার দিকে ওই ঝুট গুদামে আগুন লাগে। আগুন লাগার খবরে কাশিমপুরের সারাবো ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক আরও জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়–ক্ষতির পরিমাণ এবং কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এসএ/দীপ্ত নিউজ