শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপু‌রে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

টঙ্গী–কালীগঞ্জ আঞ্চলিক সড়কের গাজীপু‌র পুবাইলে রেলগেট এলাকায় কাভার্ডভ্যান–অটোরিক্সার সংর্ঘষে দুইজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটায় পুবাইল বাসস্ট্যান্ড ও খোকন ফিলিং স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় একটি ব্যাটারি চালিত অটোরিক্সায় ৪জন যাত্রী নিয়ে পুবাইলের দিকে যা‌চ্ছিল। এসময় কালীগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশায় থাকা চালক ও যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গাজীপুর উপ পুলিশ কমিশনার মাহবুব উজ জামান জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহত ৩ জন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

এসএ/দীপ্ত নিউজ