শিরোনাম
গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রে কভারভ‌্যা‌নের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপু‌রে কভারভ‌্যা‌নের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

 

গাজীপু‌রের বাইমাইল এলাকায় কভারভ‌্যা‌নের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী ঘটনাস্থ‌লেই মারা গে‌ছেন। এঘটনায় আরও একজন আহত হ‌য়ে‌ছেন।

শুক্রবার (১০ মে) রাত ৮ টার দি‌কে ঢাকা–টাঙ্গাইল মহাসড়‌কের গাজীপুর মহানগ‌রের বাইমাইল ব্রী‌জে এ দুর্ঘটনা ঘ‌টে।

আহত আব্দুল হা‌মিদ (৪৫) কে উদ্ধার ক‌রে শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসাপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। নিহত মঞ্জুর সরকার (৩৮) ও এহসান হাসান (৪২) মর‌দেহ উদ্ধার ক‌রে শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ‌ হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে পু‌লিশ ।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, হতাহত সক‌লেই গাজীপু‌র মহানগ‌রের কোনাবা‌ড়ি হ‌রিণাচালা এলাকায় বাসা ভাড়ায় থে‌কে ঝু‌টের ব‌্যবসা কর‌তেন । শুক্রবার রাত ৮টার দি‌কে কোনাবা‌ড়ি থে‌কে মোটর সাইকেল যো‌গে ঢাকায় রওয়ানা হ‌লে বাইমাইল ব্রীজের উপর পিছন দিক থে‌কে এক‌টি কভারভ‌্যান চাপা দি‌য়ে পা‌লি‌য়ে যায় । এতে ঘটনাস্থ‌লেই মঞ্জুর সরকার ও এহসান হাসান মারা যায় । আহত হয় আব্দুল হা‌মিদ ।

নিহত মঞ্জুর সরকার ময়মন‌সিং‌হের নান্দাইলের মোয়া‌জ্জেমপুর গ্রা‌মের মারফত আলী সরকা‌রের ছে‌লে এবং এহসান হাসান এর বা‌ড়ি বগুড়ার মোকাতলা উপ‌জেলা সদ‌রে আহত আব্দুল হা‌মিদ এর পাবনা সদর উপ‌জেলায় ।

জিএম‌পি কোনাবা‌ড়ি থানার অ‌ফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দীন জানান, মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে । আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে ।

আল / দীপ্ত সংবাদ